sponsor

sponsor

Slider

Theme images by kelvinjay. Powered by Blogger.

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

এন্ড্রোয়েড টু এন্ড্রোয়েড এ কথা বলুন ব্লুটুথ দিয়ে





আমি এখন আপনাদের এমন একটি এপস এর সাথে পরিচয় করিয়ে দেবো যা দিয়ে আপনি আপনার শখের এন্ড্রোয়েড দিয়ে আপনার বন্ধুর এন্ড্রোয়েড এর সাথে কথা বলতে পারবেন। apps টির না হচ্ছে Bluefi এইটা দিয়ে আপনি চাইলে কোন অফিসে, বাসায়,স্কুল,কলেজ ইত্যাদি যায়গায় অল্প দুরুত্বে কথা বলতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নিনন আর ইন্সটলার করে কথা ডাউনলোড করুন এখান থেকে।

Life a HTML, CSS এবং Javascript ব্যবহার করে তৈরি করুন উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক এর জন্য সফটওয়ার।









জাভাস্কিপ্ট ওয়েবে অনেক পাওয়ারফুল স্কিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তবে কোড গুলো সহজেই দেখা যায়, তাই কোন প্রাইভেসি থাকে না। কোড গুলো যে কেউ দেখতে পারে, এবং কপি করতে পারে। তাই সাধারনত ওয়েব এপ তৈরি করার জন্য সিকিউর ডেটা নিয়ে কাজ করার জন্য সার্ভার বেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
তবে জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কিছুই করা সম্ভব। রয়েছে কয়েক হাজার দরকারী লাইব্রেরী। আর একটু বুদ্ধি খাটালে তো যে কারো কোড কপি করা তো থাকছেই।
HTML & CSS যে কোন লেআউট তৈরি করার জন্য সবচেয়ে সহজ টুল।
আর যদি সিকিউর কোন তথ্য নিয়ে কাজ করতে হয়, তাহলে সার্ভার বেজ কিছু কোড লিখলেই সুন্দর একটা সফটওয়ার হয়ে যায়।
AppJS দিয়ে আপনি সহজেই HTML, CSS এবং Javascript ব্যবহার করে তৈরি করতে পারবেন উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক এর জন্য সফটওয়ার।
কি ভাবে করবেন?
অনেক সহজ, এখানে যানঃ http://appjs.org

AppJS 0.0.20 Distributables থেকে আপনার অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করুন। তারপর এক্সট্রাক্ট করুন। এবং app.exe টা রান করুন 🙂
সুন্দর না?
app ফোল্ডারের ভেতর data  দেখতে পাবেন, এর ভেতর content । এখানে গিয়ে HTML কোড পরিবর্তন করে দেখুন। কিছু জাভা স্ক্রিট যোগ করুন।  আপনার ওয়েব প্রোগ্রামিং জ্ঞান কাজে লাগান। আর সবচেয়ে সহজে সফটওয়ার তৈরি করুন 🙂
বিস্তারিত জানার জন্য রয়েছে অনেক সুন্দর ডকুমেন্টঃ https://github.com/appjs/appjs/wiki
ধন্যবাদ সবাইকে... Happy Scripting!

এবার যত খুশি folder তৈরি করুন শুধুমাত্র একবার notepad ব্যবহার করে।

কিছুদিন পর আবারও লিখতে বসলাম। বসেই ভাবলাম আপনাদের মজার কিছু উপহার দেই। সত্যিই আমি আজ আপনাদের মজার এই পদ্ধতি উপহার দিচ্ছি। আমরা সাধারণত new folder খূলতে গেলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করি তারপর new তারপর ‍folder এ ক্লিক করি। আবার folder গুলোর নাম দিতে একটা একটা করে rename  করি। এভাবে ঝামেলা না করে ‍কিভাবে notepad এ যত খুশি ফোল্ডার তৈরি করে তার রিনেম করা যায় তাই আজ আপনাদের দেখাচ্ছি:
প্রথমে আপনার কম্পিউটারের start-run-notepad  open করুন। প্রথমেই লিখুন md তারপর space দিয়ে যে যে নামের ফোল্ডার তৈরি করতে চান সেই সেই নাম লিখুন। ধরুন আমি a,b,c,d,e,f,g,h নামের ৮ টি ফোণ্ডার তৈরি করতে চাই। তাহলে আমি নোটপ্যাডে লিখবো:
md a b c d e f g h
এবার বুঝতে পেরেছেন তো। এবার সেভ করার পালা। সেভ এস এ ক্লিক করে যেকোনো নাম দিয়ে নামের শেষে .bat লিখে দেন। এবার আপনার .bat নামের ফাইলটি ওপেন করুন। দেখবেন a b c d e f g h নামের ৮টি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এভাবে আপনার খুশি মতো যত খুশি ফোল্ডার তৈরি করতে পারেন।
ভালো লাগলে comment করুন খারাপ লাগলেও comment করুন।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে কিভাবে মাউস এবং কীবোর্ড হিসাবে ব্যবহার করবেন।

"আসসালামু আলাইকুম"  আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে আবারো টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ক্ষমা করবেন। আমার টিউন শুরু করছি।

আজকাল আমরা সবাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন মোবাইল ব্যবহার করে থাকি। শুধু তাই নয় আমাদের অনেকের বাসায় কম্পিউটার/ ল্যাপটপ  আছে কিন্তু মাউস বা কীবোর্ড সমস্যা থাকে তাদের জন্য এই টিউন। ধাপ গুলো অনুসরণ করুন ও শর্ত গুলো পরে নিন।
১# প্রথমে আপনি গুগল প্লে-ষ্টোর থেকে একটা ইন্টেল রিমোট কীবোর্ড ইন্সটল করে নিবেন।

২# এরপর আপনার কম্পিউটার/ ল্যাপটপ ইন্টেল রিমোট কীবোর্ড হোস্ট  ডাউনলোড করে ইন্সটল  করে নিন।
(আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম কনফিগারেশন উপর নির্ভর করে ৩২ বিট বা ৬৪ বিট দেখে নিন। যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করুন ও ইন্সটল করুন। আপনি যদি আপনার কম্পিউটার কনফিগারেশন না জানেন তাহলে মাই কম্পিউটার থেকে প্রোপার্টিস ক্লিক করে দেখে নিন।)
৩# আপনার কম্পিউটার/ল্যাপটপ একই ওয়াইফাই আওতায় হতে হবে। এবং ইন্টেলের প্রসেসর হতে হবে  নয়ত হবে না।
৪# কম্পিউটারে/ ল্যাপটপে ইন্সটল করার সময় কোন পরিবর্তন করার দরকার নাই। শুধু নেক্সট করে গেলে হবে আর আপনি যদি এক্সপার্ট হন তাহলে তো কোন কিছু বলার নাই।
৫# সব ঠিকঠাক ইন্সটল করা থাকলে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ রান করেন দেখবেন আপনার কম্পিউটার নাম চলে আসছে। শুধু আপরার কম্পিউটার নাম না যে সব কম্পিউটারে ইন্টেল রিমোট কীবোর্ড হোস্ট ইন্সটল করা থাকবে একই নেটওয়ার্ক সব গুলো নাম দেখতে পাবেন।
৬#এবার আপনার কম্পিউটার নাম সিলেক্ট করুন। সংযোগ হতে সময় দিন সংযোগ (Connection)  হলে আপনার কম্পিউটার একটা বারকোড ছবি আসবে এবং আপনার মোবাইল ফোন ক্যামেরা অটো রান হবে শুধু মোবাইলটা কম্পিউটারের ছবির উপর রাখুন। সঙ্গে সঙ্গে সংযোগ হয়ে যাবে।
৭# এবার মজা করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন কে ব্যবহার করুন মাউস এবং কীবোর্ড হিসাবে।
আমি একজন সাধারন টিউনার ভুল হলে ক্ষমা করবেন। ভাল লাগলে টিউমেন্ট করবেন। সময়ের অভাবে টিউন করতে পারিনা। নতুন নতুন অনেক টিপস আছে যা পরবর্তীতে শেয়ার করে চমকে দিব। আমাকে প্রিয়তে রাখতে পারেন। উপরে বিষয়ে বুজতে সমস্যা হলে অবশ্যই টিউন করবেন।
উপরের সফটওয়্যার গুলো সরাসরি ডাউনলোড করতে এই লিঙ্ক যেতে পারেন। অথবা বাংলা বুজতে অনেকের কষ্ট হয় তাদের জন্য আমার ব্লগ থেকে ইংরেজি পড়তে পারেন।